আমরা নতুন স্বাধীনতা পে‌য়ে‌ছি সাজিদের আত্মত্যাগের কার‌ণে: না‌হিদ

আমরা নতুন স্বাধীনতা পে‌য়ে‌ছি সাজিদের আত্মত্যাগের কার‌ণে: না‌হিদ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, আপডেট ১৭:০০

অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, যারা ছাত্র ও জনসাধারণকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে তাদের প্রত্যেককেই আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে। সা‌জি‌দের আত্মত‌্যা‌গের কার‌ণে আমরা নতুন স্বাধীনতা পে‌য়ে‌ছি।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বিলকুকডি গ্রা‌মে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সা‌জি‌দের জানাজায় অংশ‌ নি‌য়ে তি‌নি এসব কথা ব‌লেন।

না‌হিদ ব‌লেন, সাজিদদের এই আত্মত্যাগ বাংলাদেশের মানুষ কোনো দিন ভুলবে না। তারা দেশের জন্য জীবন দিয়ে‌ছে। আমরাও নির্যা‌তিত হ‌য়ে‌ছি, হয়তো ভাগ‌্য ভা‌লো আমরা বেঁচে গে‌ছি। ‌বেঁচে গে‌ছি এই কার‌ণে আমরা এখা‌নে এসে কথা বল‌তে পার‌ছি। আজ আমার মা‌য়ের বুক খা‌লি হয়‌নি, সা‌জি‌দের মা‌য়ের বুক খা‌লি হ‌য়ে‌ছে। এখন আমরা যারা আন্দোলন ক‌রে‌ছি আমরা যারা আছি আমরা প্রত্যেকে সা‌জিদ। যারা গু‌লি ক‌রে মে‌রে‌ছে তা‌দের অবশ‌্যই বিচার কর‌বে। সেই বিচার করার জন‌্যই আমরা নতুন স্বাধীন বাংলা‌দেশ অর্জন ক‌রে‌ছি। সাজিদের পরিবারের দায়িত্ব আমি নিলাম।

প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ গত ৪ আগস্ট ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন। ১৪ আগস্ট ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading