শাকিব খান দল কিনলেন বিপিএলে

শাকিব খান দল কিনলেন বিপিএলে

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, আপডেট ১৮:৪৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরের মৌসুমে ঢাকা দলের মালিকানা বদলে যাচ্ছে। ফ্র্যাঞ্চাইজিটির নতুন মালিক চিত্রনায়ক শাকিব খানের কোম্পানি রিমার্ক-হারল্যান। রূপালী পর্দার জগত থেকে তিনি এবার নাম লেখালেন ক্রিকেটাঙ্গনে।

শাকিবের কোম্পানির পক্ষে ঢাকা ফ্র্যাঞ্চাইজি কেনার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র। ওই সূত্রটি বলছে, ইতোমধ্যে সাইনিংমানিসহ কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

প্রসাধনী ও হোম কেয়ার পণ্যের প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান। আর এই কোম্পানিটির পরিচালক চিত্রনায়ক শাকিব খান। এর মাধ্যমে দেশের সবচেয়ে বড় ঘরোয়া এ টুর্নামেন্টে যুক্ত হচ্ছেন বাংলা সিনেমার এই সুপারস্টার।

বিপিএলে বেশ কয়েকবার ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তন হয়েছে। এবারও তাই হলো। তবে আদৌ সামনের আসরে বিপিএল অনুষ্ঠিত হবে কিনা সেটা নিয়ে আছে শঙ্কা। দেশের বর্তমান রজনৈতিক বিভিন্ন পরিবর্তনের সাথে সাথে ক্রীড়াঙ্গনেও পরিবর্তনের হাওয়া লাগা শুরু হয়েছে। ইতোমধ্যে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করবেন বলে সিদ্ধান্তও নিয়েছেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading