পরিবেশবান্ধব সনদ পেল আরও দুই পোশাক কারখানা

পরিবেশবান্ধব সনদ পেল আরও দুই পোশাক কারখানা

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, আপডেট ১৯:২৪

দেশের তৈরি পোশাকশিল্পের আরও দুটি কারখানা পরিবেশবান্ধব সনদ পেয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এ তথ্য জানিয়েছে।

সনদ পাওয়া প্রতিষ্ঠান দুটি হ‌লো গাজীপুরের আশুলিয়া মোল্লা বাজা‌রের সাদাতিয়া সোয়েটারস লিমিটেড এবং শ্রীপুরের এক্সিকিউটিভ গ্রীনটেক্স লিমিটেড।

বিজিএমইএ জানায়, পোশাক কারখানা দুইটি যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে পরিবেশবান্ধব সনদ পেয়েছে। এখন পর্যন্ত দেশের পোশাক ও বস্ত্র খাতের ২২৬টি কারখানা লিড সনদ পেয়েছে। এর মধ্যে লিড প্লাটিনাম ৮৯টি আর লিড গোল্ড, ১০টি সিলভার ও ৪টি কারখানা সার্টিফায়েড সনদ পেয়েছে।

ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) পরিবেশবান্ধব সনদ পাওয়ার শর্ত অনুযায়ী সাদাতিয়া সোয়েটারস লিমিটেড ১১০ নম্বরের মধ্যে পেয়েছে ৯১। এতে কারখানাটি প্লাটিনাম সনদ পেয়েছে। অন্যদিকে গাজীপুরের এক্সিকিউটিভ গ্রিনটেক্স ৬৯ নম্বর পেয়ে লিড গোল্ড সনদ অর্জন করেছে। এছাড়া ১০০টি বিশ্বসেরা পরিবেশবান্ধব পোশাক কারখানার মধ্যে বাংলাদেশেরই ৬০টি।

পোশাকশিল্পের উদ্যোক্তা সাজ্জাদুর রহমান মৃধার হাত ধরে ২০১২ সালে দেশে পরিবেশবান্ধব কারখানার যাত্রা শুরু হয়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading