রাজকীয় ক্ষমা পেলেন সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন

রাজকীয় ক্ষমা পেলেন সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন

উত্তরদক্ষিণ। শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, আপডেট ২৩: ৩৫

থাইল্যান্ডের ধনকুবের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা রাজকীয় ক্ষমা পেয়েছেন। দেশটির পার্লামেন্ট তার কন্যাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার একদিন পর এ ক্ষমা পেলেন তিনি।

এতে তার প্যারল দুই সপ্তাহ কমেছে আর তাতে তিনি রবিবার (১৮ আগস্ট) সাজা মুক্ত হবেন বলে শনিবার তার আইনজীবী জানিয়েছেন।

থাকসিন ২০০১ সালে ২০০৬ সাল পর্যন্ত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৬ সালে সামরিক বাহিনীর অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তিনি। তারপর থেকে প্রায় দুই দশক ধরে সিনাওয়াত্রা পরিবার ও তাদের মিত্রদের সঙ্গে রাজানুগত, সামরিক বাহিনীর জেনারেল ও পুরনো ধনী পরিবারগুলোর এক চক্রের ক্ষমতার দ্বন্দ্ব চলছিল। থাকসিন ছিলেন এই ক্ষমতার দ্বন্দ্বের কেন্দ্রে।

রাজানুগত, সামরিক বাহিনীর জেনারেল ও পুরনো ধনী পরিবারগুলোর চক্রটি দীর্ঘ দিন ধরে থাইল্যান্ডের সরকার ও প্রতিষ্ঠানগুলোর ওপর প্রভাব বিস্তার করে রেখেছে।

ক্ষমতা হারানোর দুই বছর পর কারাগারে যাওয়া এড়াতে থাকসিন নির্বাসনে চলে গিয়েছিলেন। গত বছরের অগাস্টে নাটকীয়ভাবে দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পর বিমানবন্দর থেকেই তাকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে হাজির করে পুলিশ। আদালত ক্ষমতার অপব্যবহার ও অন্যান্য অভিযোগে তাকে আট বছরের কারাদণ্ড দেয়।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading