ইঁদুর ধরতে পার্লামেন্টে বিড়াল মোতায়েন করছে পাকিস্তান

ইঁদুর ধরতে পার্লামেন্টে বিড়াল মোতায়েন করছে পাকিস্তান

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, আপডেট ০৬:০০

পার্লামেন্ট ভবন থেকে ইঁদুর নিশ্চিহ্ন করতে সেখানে শিকারি বিড়াল মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটি-সিডিএ)। এই প্রকল্পের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১২ লাখ রুপি।

এই প্রকল্পের সঙ্গে নিযুক্ত এক কর্মকর্তা জানিয়েছেন, আজ সোমবার এই প্রকল্পটি অনুমোদিত হয়েছে। ইঁদুর শিকার এবং ভক্ষণে দক্ষ বিড়াল মোতায়েনের পাশাপাশি পার্লামেন্টের বিভিন্ন স্থানে বিশেষ ইঁদুরের ফাঁদও পেতে রাখা হবে।

বস্তুত, দীর্ঘদিন ধরে ইঁদুরের উপদ্রপে ভুগছে পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলি এবং উচ্চকক্ষ সিনেট ভবন। দেশটির অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র ইঁদুরের কারণে ধ্বংস হয়েছে বলেও জানা গেছে।

সূত্র : জিও নিউজ

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading