বন্যায় চাঁদপুরে অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি

বন্যায় চাঁদপুরে অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি

উত্তরদক্ষিণ। সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, আপডেট ১৫:৪০

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় উজানের পানি নেমে গত দুই দিনে প্রায় অর্ধলক্ষাধিক মানুষ বন্যার কবলে পড়েছে। উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে প্রায় সহস্রাধিক পরিবার।

সোমবার (২৬ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার সূচিপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, অধিকাংশ বাড়িঘর পানির নিচে এবং রাস্তাঘাট তলিয়ে গেছে। একইসঙ্গে তলিয়ে গেছে মাছের ঘের এবং গবাদি পশুর ঘর।

সূচিপাড়া ডিগ্রি কলেজে আশ্রয় নিয়েছে আড়াই শতাধিক মানুষ। তারা গত তিনদিন এই আশ্রয়কেন্দ্রে পরিবার-পরিজন নিয়ে আছেন। সঙ্গে নিয়ে এসেছেন গবাদি পশুসহ হাঁস-মুরগি।

আশ্রয়কেন্দ্রে থাকা জাকির হোসেন বেপারী বলেন, বাড়ি ঘরে পানি উঠে যাওয়ায় বৃদ্ধা মাসহ পরিবার-পরিজন নিয়ে আশ্রয়কেন্দ্রে এসেছি। কবে পানি কমবে সেই চিন্তায় আছি।

তানিয়া আক্তার নামে গৃহবধূ বলেন, শিশুদেরকে নিয়ে গত দুই দিন এই আশ্রয়কেন্দ্রে আছি। আমাদের বাড়িঘর সব পানিতে তলিয়ে গেছে। এখন কী অবস্থায় আছে তাও জানি না।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading