অন্তর্বর্তী সরকার এখনো সঠিক পথে আছে: জামায়াতের আমির

অন্তর্বর্তী সরকার এখনো সঠিক পথে আছে: জামায়াতের আমির

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, আপডেট ০০:০১

জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যে জাতির ‘আকাঙ্ক্ষার প্রতিধ্বনি’ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা মনে করি, তারা (অন্তর্বর্তী সরকার) এখনো রাইট ডিরেকশনে আছে। তারা সেভাবে এগিয়ে গেলে আল্লাহও সাহায্য করবেন, দেশের জনগণও সাহায্য করবেন।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে দেখে ফেরার সময় সাংবাদিকদের জামায়াতের আমির এ কথা বলেন।

এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, প্রধান উপদেষ্টা একটা দায়িত্বশীল ভাষণ দিয়েছেন, এটাই দরকার ছিল। জাতিকে সামনের দিকে আশাজাগানিয়া কথা শোনার দরকার ছিল। তার বক্তব্যে তা–ই প্রতিধ্বনি হয়েছে বলে আমরা মনে করি। তবে এটা ঠিক, এই প্রতিধ্বনির মধ্যে আমার আকাঙ্ক্ষা পূরণ হতে না পারে, আরেকজনের আকাঙ্ক্ষা পূরণ না হতে পারে। দেখতে হবে সামগ্রিকভাবে দেশবাসীর আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে কি না। আমরা মনে করি, হয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading