বন্যার্তদের পাশে সিএসইর কর্মকর্তা-কর্মচারীরা

বন্যার্তদের পাশে সিএসইর কর্মকর্তা-কর্মচারীরা
সিএসই

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, আপডেট ১২:৪৫

দেশের বিভিন্ন জেলা ভয়াবহ বন্যায় বিপর্যস্ত। বন্যাকবলিত প্রত্যন্ত এলাকাগুলোয় সুপেয় পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির কর্মকর্তা ও কর্মচারীরা বন্যাকবলিত এলাকার মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। বন্যার্তদের সহায়তায় নিজেদের একদিনের বেতনের টাকা দেওয়ার কথা জানিয়েছেন তারা।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির সকল কর্মকর্তারা বাংলাদেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের একদিনের বেতনের সমপরিমান অর্থ প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বন্যায় কবলিত এলাকায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে এই অর্থ প্রদান করা হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading