ডেমোক্র্যাট দলের কনভেনশন শেষে নির্বাচনী প্রচারণায় হ্যারিস

উত্তরদক্ষিণ। বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, আপডেট ১৭:০০

আমেরিকায় নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী কমলা হ্যারিস দলের কনভেনশন শেষে নির্বাচনী প্রচারণার মাঠে ফিরেছেন।
গত সপ্তাহে ডেমোক্র্যাট দলের কনভেনশনে কমলা হ্যারিসকে নির্বাচনে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন দেয়া হয়।

বুধবার (২৮ আগস্ট) তিনি ও তার রানিং মেট টিম ওয়ালজ ব্যাটল গ্রাউন্ড স্টেট জর্জিয়ায় নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন। শিকাগোয় কনভেনশনে যে বিপুল সাড়া পেয়েছেন তার গতি কাজে লাগিয়ে স্পষ্টত প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে টপকাতে চান হ্যারিস।

দক্ষিণাঞ্চলীয় এ রাজ্যে টিমকে নিয়ে হ্যারিস বাস ট্যুরের মধ্যদিয়ে প্রচারণা শুরু করবেন। এরপর বৃহস্পতিবার উভয়ে সিএনএন’কে সাক্ষাতকার দেবেন।
প্রচারণা শুরুর পর এ প্রথম সিএনএন’কে সাক্ষাতকার দিতে যাচ্ছেন হ্যারিস।

জর্জিয়ার সাভানাহ শহরে হ্যারিস ভোটারদের মুখোমুখি হতে একক সমাবেশও করবেন। এদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার মিশিগানে তার প্রচারণা চালাবেন। রাজ্যটিতে দোদুল্যমান যে কয়টি রাজ্য রয়েছে মিশিগান তার অন্যতম।

হ্যারিসও জোরালোভাবে নজর দিতে যাচ্ছেন সাতটি ব্যাটল গ্রাউন্ড রাজ্যে। যে সব রাজ্যে জয় পরাজয়ে নির্ভর করে নির্বাচনে কোন দল বিজয়ী হবে। জর্জিয়াও তেমনি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি অঙ্গরাজ্য।

দেশটির গত ২০২০ সালের নির্বাচনে বাইডেন প্রায় তিন দশক পর জর্জিয়ায় ডেমাক্র্যাটকে জিতিয়ে এনেছিলেন। যদিও ভোটের ব্যবধান ছিল খুবই সামান্য। মাত্র ১২ হাজার ভোট।

এদিকে হ্যারিসের প্রচারণা শিবির থেকে বলা হয়েছে, জর্জিয়ার দক্ষিণাঞ্চলে হ্যারিস ও টিম বাস ট্যুরে যে নির্বাচনী প্রচারণা চালাবেন তাতে নজর দেবেন কৃষ্ণাঙ্গ, শ্রমজীবী পরিবারসহ নানান গোত্রভুক্ত ভোটারদের প্রতি।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading