সেনাবাহিনী ও পুলিশের ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনার তদন্ত চলছে
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, আপডেট ০১:৩০
রাঙামাটির জুরাছড়িতে সেনাবাহিনী ও পুলিশের সদস্যদের মধ্যে একটি ‘অনাকাঙ্ক্ষিত’ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওই ঘটনার তদন্ত চলছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বুধবার (২৮ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মধ্যে একটি ‘অনাকাঙ্ক্ষিত’ পরিস্থিতির সৃষ্টি হয়। এ ব্যাপারে মূল কারণ উদঘাটন এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত করার লক্ষ্যে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
তদন্তে শেষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।
ঘটনাটি তদন্তাধীন থাকায় উস্কানিমূলক বক্তব্য ও গুজবে বিভ্রান্ত না হতে সবাইকে অনুরোধ করেছে আইএসপিআর।
ইউডি/এসআই

