হাথুরুসিংহের বিদায় চ্যাম্পিয়নস ট্রফির আগেই

হাথুরুসিংহের বিদায় চ্যাম্পিয়নস ট্রফির আগেই

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, আপডেট ২৩:১০

২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি আছে চন্ডিকা হাথুরুসিংহের। তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, বাংলাদেশ দলের কোচের চাকরি থেকে এর আগেই বিদায় নিতে হবে এই শ্রীলঙ্কানকে।

ফারুক আহমেদ সভাপতির দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার (২৯ আগস্ট) প্রথম বিসিবির পরিচালনা পর্ষদের সভা বসেছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ১১ পরিচালকই একমত হয়েছেন-হাথুরুসিংহেকে যত দ্রুত সম্ভব বিদায় করে দেওয়া উচিত, প্রয়োজনে সেটা ক্ষতিপূরণ দিয়ে হলেও। চাকুরির শর্ত অনুযায়ী চুক্তির আগে বিদায় করলে ক্ষতিপূরণ হিসেবে হাথুরুসিংহেকে তিন মাসের বেতন দিতে হবে। বিসিবির কাছ থেকে তিনি প্রতি মাসে পান ২৫ হাজার ডলার। এর বাইরে তার ৩০ শতাংশ আয়করও দেয় বিসিবি।

সভা শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, টেস্ট ম্যাচের (চলতি পাকিস্তান সিরিজ) মাঝে কিছু করতে চাই না, এখন সফরের মাঝখানে। বোর্ড প্রধান হয়ে আপনি যেকোনো সিদ্ধান্ত নিতেই পারেন, কিন্তু আমাদের চিন্তা করতে হবে অন্য জিনিসে যাতে সমস্যা না হয়। সঙ্গে অবশ্য যোগ করেছেন, তার মানে এই না যে কোন সময়ই করতে পারব না। এ ব্যাপারে সবার মতামত নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading