রাজনৈতিক দলগুলোর কাছে ‘সংস্কার প্রস্তাব’ চাইল সরকার

রাজনৈতিক দলগুলোর কাছে ‘সংস্কার প্রস্তাব’ চাইল সরকার

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, আপডেট ২৩:২০

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যে ‘সংস্কারের’ উদ্যোগ নিয়েছে, তাতে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রস্তাব আহ্বান করা হয়েছে।

বৃহস্পতিবার ২৯ আগস্ট (উপদেষ্টা) পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ কথা জানান।

তিনি বলেন, আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার প্রক্রিয়া চালু রাখব, তাদের কাছ থেকে সংস্কার প্রস্তাব যা আসবে সেগুলো গ্রহণ করব। সে ব্যাপারে একটা পদ্ধতির বিষয়ে কথা হয়েছে।

গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের তিনদিন পর ৮ অগাস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বুঝে নেয় মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ।

প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে এই সরকারকে স্বাগত জানানো হলেও গত ২৪ আগস্ট থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন প্রশ্নে ‘অতি দ্রুত’ সংলাপের দাবি করতে থাকেন। অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছে, সে প্রসঙ্গে সেদিন তিনি বলেন, অল্প কিছু মানুষের সংস্কারে তিনি বিশ্বাস করেন না।

পরদিন জাতির উদ্দেশে ভাষণে ড. ইউনূস তার সরকারের যে কর্ম পরিকল্পনা ঘোষণা করেছেন, সেখানে নির্বাচন প্রশ্নে কোনো সুনির্দিষ্ট সময়সীমা ছিল না।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading