জনসমর্থনে ট্রাম্পের চেয়ে অনেকটাই এগিয়ে হ্যারিস: জরিপ

জনসমর্থনে ট্রাম্পের চেয়ে অনেকটাই এগিয়ে হ্যারিস: জরিপ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, আপডেট ২৩:৫০

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনি দৌড় থেকে সরে দাঁড়ানোর পর থেকেই ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ঘিরে ভোটারদের মধ্যে নতুন উৎসাহ তৈরি হয়েছে।

আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পের চেয়ে জনপ্রিয়তায় অনেকটাই এগিয়ে গেছেন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রয়টার্স/ইপসোস পরিচালিত জরিপে দেখা গেছে, ট্রাম্পের চেয়ে চার পয়েন্টে এগিয়ে রয়েছেন হ্যারিস। ট্রাম্পের জনপ্রিয়তা ৪১ শতাংশ, আর হ্যারিসের জনপ্রিয়তা ৪৫ শতাংশ।

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনি দৌড় থেকে সরে যাওয়ার পর থেকেই ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ঘিরে ভোটারদের মধ্যে নতুন উৎসাহ তৈরি হয়েছে। ফলে পাল্টে যাচ্ছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার হিসাব–নিকাশ।

বৃহস্পতিবার নিবন্ধিত ভোটারদের মধ্যে জরিপ করেছে রয়টার্স/ইপসোস। এর আগে গত জুলাই মাসের শেষেও রয়টার্স/ইপসোস জরিপ চালিয়েছিল। তখন কমলা হ্যারিস ট্রাম্পের চেয়ে ১ পয়েন্টে এগিয়ে ছিলেন। এখন ৪ পয়েন্ট পেয়ে ট্রাম্পের সঙ্গে ব্যবধান আরও বাড়িয়েছেন হ্যারিস।

আট দিন ধরে চালানো এই নতুন জরিপে দেখা গেছে, নারী ও হিস্পানিক ভোটারদের মধ্যে হ্যারিসের জনসমর্থন বেড়েছে। নারী ও হিস্পানিক ভোটারদের মধ্যে হ্যারিসের জনপ্রিয়তা ৪৯ শতাংশ। আর ট্রাম্পের জনপ্রিয়তা ৩৬ শতাংশ।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading