আগামীতে কারা সরকার গঠন করবে ঠিক করবে জনগণ: তারেক রহমান

আগামীতে কারা সরকার গঠন করবে ঠিক করবে জনগণ: তারেক রহমান

উত্তরদক্ষিণ। শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, আপডেট ২০:৫০

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের জনগণই ঠিক করবে আগামীতে কারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে সরকার গঠন করবে।

তিনি বলেন, স্বৈরাচার পতন গণতন্ত্রকামী জনগণের দীর্ঘ আন্দোলনের বিজয়।

শনিবার (৩১ আগস্ট) দলের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মত বিনিময়ের অংশ হিসেবে তৃতীয় দিনে ময়মনসিংহ ও সিলেট বিভাগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

দলের নেতাকর্মীদের সতর্ক করে তারেক রহমান বলেন, নিকট অতীতে স্বৈরাচার ছিল দৃশ্যমান গণনিপিড়নকারী আর এখন স্বৈরাচারের দোসররা অদৃশ্য শক্তিরূপে জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দৃশ্যমান প্রতিপক্ষের চাইতে অদৃশ্য শত্রু অনেক বেশি ভয়ংকর।

তিনি বলেন, দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা চিনি, তাদের আক্রমণের ধরন ও আমাদের পরিচিত কিন্তু অদৃশ্য শত্রুরা অচেনা আর সর্বত্র। তাদের অবস্থান অন্ধকারে আর তাদের কৌশল চোরাগোপ্তা।

এই ষড়যন্ত্র মোকাবিলায় তিনি তৃণমূল নেতাকর্মীদের সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশনা দেন তারেক রহমান।

তৃণমূল নেতাকর্মীরা সতর্ক নজরদারি রাখলে কোনো ষড়যন্ত্রকারীই দলের সুনাম ক্ষুণ্ণ করতে পারবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading