১৬% বেড়ে রেকর্ড ২ লাখ কোটি টাকা খেলাপি ঋণ

১৬% বেড়ে রেকর্ড ২ লাখ কোটি টাকা খেলাপি ঋণ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ২৩:০০

ব্যাংক খাতে খেলাপি ঋণ বাড়তে বাড়তে ইতিহাসের সর্বোচ্চে গিয়ে ঠেকেছে; সবশেষ তিন মাসে আরও ১৫ দশমিক ৯৬ শতাংশ বেড়ে জুন শেষে মোট খেলাপি ঋণ ২ লাখ ১১ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

দেশের ব্যাংক খাতের প্রধান ক্ষত হিসেবে চিহ্নিত খেলাপি ঋণ সবশেষ তিন মাসে টাকার অঙ্কে বেড়েছে ২৯ হাজার ৯৬ কোটি টাকা।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। ত্রৈমাসিক ভিত্তিতে প্রকাশিত এ পরিসংখ্যানে দেখা যায়, ২০২৪ সালের জুন শেষে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বলেছেন, জুন পর্যন্ত সময়ে শ্রেণিকৃত ঋণের হার দাঁড়িয়েছে মোট ঋণের ১২ দশমিক ৫৬ শতাংশে।

চলতি বছরের জুন প্রান্তিক শেষে ব্যাংক খাতে মোট ঋণ দেওয়ার পরিমাণ দাঁড়িয়েছে ১৬ লাখ ৮৩ হাজার ৩৯৬ কোটি টাকা।

এর মধ্যে খেলাপি হওয়া ঋণের পরিমাণ গত ২০২৩ বছরের জুনের চেয়ে ৫৫ হাজার ৩৫২ কোটি টাকা বা ৩৫ দশমিক ৪৭ শতাংশ বেশি।

সবশেষ তিন মাসে শুধু টাকার অঙ্কেই খেলাপি ঋণ বাড়েনি, বেড়েছে শতকরা হারেও।

চলতি বছর মার্চ শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছিল ১ লাখ ৮২ হাজার ২৯৫ কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের ১১ দশমিক ১১ শতাংশ। গত ডিসেম্বরে খেলাপি ঋণের হার ছিল ৯ শতাংশ।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading