রাষ্ট্রীয় স্থাপনার নামকরণে আইনি কাঠামো হচ্ছে

রাষ্ট্রীয় স্থাপনার নামকরণে আইনি কাঠামো হচ্ছে

উত্তরদক্ষিণ। বুধবার (০৪ সেপ্টেম্বর), ২০২৪, আপডেট ২৩:৩০

সরকারি অর্থে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণের ক্ষেত্রে আইনি কাঠামো প্রণয়নে কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

আইন উপদেষ্টা আসিফ নজরুলকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বুধবার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সরকারি অর্থে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণের আইনি কাঠামো প্রণয়ন করে সরকারের বিবেচনার জন্য উপস্থাপন করবে এই কমিটি।

কমিটি প্রয়োজনে আরও সদস্য নিতে পারবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading