সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেফতার
উত্তরদক্ষিণ। রবিবার (১৫ সেপ্টেম্বর), ২০২৪, আপডেট ২৩:১০
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক।
ইউডি/এবি

