এশিয়ান ট্যুরিজম ফেয়ার শুরু বৃহস্পতিবার
উত্তরদক্ষিণ। বুধবার (১৮ সেপ্টেম্বর), ২০২৪, আপডেট ২২:৩০
পর্যটন শিল্পে গতি ফেরাতে আগামী ১৯-২১ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে ১১তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৪। তিনদিন ব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। আগামী ১৯ সেপ্টেম্বর বিকাল ৩টায় মেলার উদ্বোধন হবে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান পর্যটন বিচিত্রা।
বিগত বছরের ধারাবাহিকতায়, পর্যটন বিচিত্রার আয়োজনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মতি ও সার্বিক সহযোগিতায়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ পর্যটন করপোরেশন ও টুরিস্ট পুলিশ বাংলাদেশ’র সহযোগিতায় অনুষ্ঠিতব্য এবারের মেলায় ৮টিদেশর পর্যটন ব্যবসায়ী প্রতিষ্ঠান (হোটেল, রিসোর্ট, এয়ারলাইন্স, ক্রুজলাইন্স, থিমপার্ক, ট্যুর অপারেটর), সরকারি পর্যটন সংস্থা ও ঢাকাস্থ কয়েকটি দূতাবাস মেলায় অংশগ্রহণ করবে।
দেশের উল্লেখযোগ্য প্রায় সকল বেসরকারি পর্যটন ব্যবসায়ী সংগঠন ইতোমধ্যেই মেলা অয়োজনে তাদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছে। মেলার টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, প্রাইম পার্টনার কান্ট্রি মালদ্বীপ, মেলার হোস্ট কান্ট্রি বাংলাদেশ, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা।
১১তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার-২০২৪’এর উদ্ভোধনী অনুষ্ঠান ১৯ সেপ্টেম্বর’২০২৪ইং বিকেল ০৩:০০ টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা, ঢাকায় অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান জনাব একেএম আফতাব হোসেন প্রামানিক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন ফিলিপাইন ও মালদ্বীপ এর রাষ্ট্র দূত মহদয় , বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লি এর এমডি ও সিইও, ট্যুরিরস্ট পুলিশ বাংলাদেশের ডি আই জি, মহদয় ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
ইউডি/এবি

