ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি নয়: সৌদি

ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি নয়: সৌদি

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ০৮:০০

যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে না সৌদি আরব। বুধবার উপদেষ্টা শুরা কাউন্সিলের বার্ষিক ভাষণে তিনি এ কথা বলেছেন বলে জানিয়েছে রয়টার্স।

যুবরাজ ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ‘ইসরায়েলের দখলদারিত্বের অপরাধ’ এর তীব্র নিন্দা জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সৌদি আরব তার অক্লান্ত পরিশ্রম বন্ধ করবে না এবং আমরা নিশ্চিত করছি যে এটি ছাড়া সৌদি আরব ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না।’

গত বছর কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছিল, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য পদক্ষেপ নিচ্ছে সৌদি আরব। আর এই পরিকল্পনায় সহযোগিতা দিয়ে যাচ্ছে আমেরিকা। তবে গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলার পর মার্কিন পরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি একরকম স্থবির হয়ে গেছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading