ঢাবির হলগুলোকে বহিরাগতমুক্ত করতে মোবাইল কোর্ট পরিচালনার ঘোষণা

ঢাবির হলগুলোকে বহিরাগতমুক্ত করতে মোবাইল কোর্ট পরিচালনার ঘোষণা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ০৯:৩০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল ও ক্যাম্পাস বহিরাগতমুক্ত করতে অতি দ্রুত মোবাইল কোর্ট পরিচালনার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। ক্যাম্পাসে অবস্থানকালে প্রত্যেক শিক্ষার্থীকে তাদের নিজ পরিচয়পত্র সংঙ্গে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আবাসিক/অনাবাসিক ও দ্বৈতাবাসিক শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ভ্রাম্যমাণ মোবাইল কোর্টের মাধ্যমে ক্যাম্পাসকে বহিরাগতমুক্ত করার লক্ষ্যে অতিদ্রুত সময়ের মধ্যে অভিযান পরিচালিত হবে।
সে লক্ষ্যে ক্যাম্পাসে অবস্থানকালে প্রত্যেক শিক্ষার্থীকে তাদের নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে। যেসব শিক্ষার্থীর পরিচয়পত্র হারিয়ে গেছে, তাদের উপযুক্ত প্রমাণপত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করছি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading