বড় তারকার বিপরীতে সিনেমায় অভিষেক হতে পারে: সাবিলা নূর

বড় তারকার বিপরীতে সিনেমায় অভিষেক হতে পারে: সাবিলা নূর

উত্তরদক্ষিণ। শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ০৭:৩০

এই তো সেদিন অভিনয়ে এলেন। অথচ এক দশক পেরিয়ে গেছে। সময়টা কিন্তু কম নয়। আবার বেশিও নয় অনেকের কাছে। এই এক দশকের ক্যারিয়ারে নিজেকে বহুমাত্রিক চরিত্রে রূপদানের চেষ্টা প্রতিনিয়ত ছিল সাবিলার মাঝে। ফলে টিভি নাটকের ব্যতিক্রমী চরিত্রে এখন তার সরব উপস্থিতি, ওটিটি দুনিয়ারও অপরিহার্য অভিনেত্রী হয়ে উঠেছেন দিন দিন।

তবে দীর্ঘদিন পাশের বাসার সুন্দরী মেয়েটি, বেকার নায়কের প্রেমিকা কিংবা কর্মজীবী নারী–এমন হরেক রকম চরিত্রে সাবিলা নূরকে দেখা গেছে। সেসব চরিত্রকে ছাড়িয়ে সাবিলা এখন হয়ে উঠেছেন ভার্সেটাইল অভিনেত্রী। নির্মাতারা বলছেন, সাবিলাকে যে চরিত্রই দেওয়া হচ্ছে, তাতেই অনায়াসে মানিয়ে নিতে পারছেন নিজেকে। এই সাবিলা অনবদ্য এক অভিনেত্রী।

ঘোরাঘুরি আর বিরতি শেষে সাবিলা যখন কাজে ফিরতে চাইলেন, তখন আর ফেরার পরিস্থিতি নেই। শুরু হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দেশ তখন আন্দোলনে উত্তাল। ছাত্রদের যৌক্তিক আন্দোলনে সময়টায় ছাত্রদের পক্ষেই কথা বলেছেন সাবিলা। দেশ এবার শান্ত হওয়ার পথে। সাবিলাও তাই ফিরছেন নতুন কোনো চরিত্রে, লাইট-ক্যামেরা আর অ্যাকশনের দুনিয়ায়।

ইতোমধ্যে একটি বিজ্ঞাপনের কাজ দিয়ে যাত্রাটা শুরু করেছেন। সাবিলা জানালেন, বিজ্ঞাপন চিত্রের শুটিং শেষ করে ওটিটি ও নাটকের কাজ ধরবেন। তিনি বলেন, ‘কয়েকটি ওটিটির চিত্রনাট্য হাতে আছে। একটি বড় বাজেটের ওয়েবের কাজ মোটামুটি চূড়ান্ত হয়ে আছে। সেটার প্রস্তুতিই নিচ্ছি। কারণ, ওটিটির কাজে সময় দিতে হয়। পুরোপুরি প্রস্তুতি নিয়েই শুটিংয়ে যেতে হয়।’

ওটিটির কাজটির প্রস্তুতির ফাঁকে কয়েকটি নাটকের শুটিং করার ইচ্ছে রয়েছে বলেও জানালেন সাবিলা। একই সঙ্গে ইঙ্গিত দিলেন সিনেমায় অভিষেকের ব্যাপারেও। অভিনেত্রীর ভাষ্য, একজন বড় তারকার বিপরীতে সিনেমায় আমার অভিষেক হতে পারে। কাজটি প্রায় চূড়ান্তই হয়ে আছে। বেশ আগে থেকেই সেই প্রস্তুতি নিচ্ছি। এ কারণে নাটকের কাজও কম করেছি। দেখা যাক কী হয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading