ঢাকায় আসছে চীনের জরুরি মেডিকেল টিম

ঢাকায় আসছে চীনের জরুরি মেডিকেল টিম

উত্তরদক্ষিণ। রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ১২:৩০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহতদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় আসছে চীনের একটি জাতীয় জরুরি মেডিকেল টিম।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধে চীন মেডিকেল দলটি পাঠাচ্ছে বলে জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস।

দলটি কুনমিং থেকে রোববার দুপুর ১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

মেডিকেল টিমকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading