আমরা প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই: আইন উপদেষ্টা

আমরা প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই: আইন উপদেষ্টা

উত্তরদক্ষিণ। রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ১৬:০০

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগকে ব্যবহার করে মানুষকে হয়রানির সংস্কৃতি থেকে বেরিয়ে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে। বিচারকদের উদ্দেশে শনিবার (২১ সেপ্টেম্বর) প্রধান বিচারপতির অভিভাষণে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন । সারাদেশের বিচারকদের উদ্দেশে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের দেয়া অভিভাষণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি আজ এ কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, আমরা প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই। আমরা ঢালাও মামলা ও বিচার বিভাগকে ব্যবহার করে মানুষকে হয়রানি করা এবং মানুষের জীবন জীবিকাকে নিশ্চিহ্ন করা থেকে বেরুতে চাই। বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। শেখ হাসিনার ফ্যাসিষ্ট সরকারের আমলে বিচার বিভাগ থেকে অনেক অবিচার হয়েছে। মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে অসংখ্য মানুষকে হয়রানি করা হয়েছে। বিচার বিভাগ থেকে যেন আর কোনো অবিচার না হয় সেটা নিশ্চিত করতে হবে। ড. আসিফ নজরুল বলেন, এই উপমহাদেশে কোন ফ্যাসিবাদী স্বৈরাচারি সরকারকে উৎখাতে এতো মানুষের প্রাণ দিতে হয়নি। জুলাই-আগস্টের আন্দোলনে সহ¯্রাধিক মানুষকে প্রাণ দিতে হয়েছে। অসংখ্য মানুষ মারাত্মক আহত হয়েছেন। দৃষ্টিহীন ও পঙ্গুত্ববরণ করতে হয়েছে অনেককে।

আইন উপদেষ্টা বলেন, শ্রীলঙ্কায় স্বৈরাচারী সরকারকে হঠাতে মাত্র নয়জনকে প্রাণ দিতে হয়েছে। বাংলাদেশেও এর আগে নয় বছর ধরে চলা স্বৈরাচারী এরশাদ সরকারকে হঠাতে ২৬ জনকে প্রাণ দিতে হয়েছে। শেখ হাসিনার ফ্যাসিষ্ট সরকারকে হঠাতে হাজারো মানুষকে প্রাণ দিতে হয়েছে। ক্ষমতায় টিকে থাকতে তারা আরো মানুষ হত্যার নির্দেশ দিয়েছিলো। আইন উপদেষ্টা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও পঙ্গুত্ববরণ করাদের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে মিলিত হয়েছিল। সেই বৈঠকে তিনি নিজেও উপস্থিত ছিলেন। আহতদের কাছে তাদের ওপর পরিচালিত নির্মমতার বক্তব্য শুনে হতবাক হয়েছেন আইন উপদেষ্টা। আন্দোলন চলাকালীন আহতরা যেন কোন চিকিৎসা নিতে না পারে সে বিষয়ে নানা ধরনের প্রতিবন্ধকতা ছিল তখন।

বিভিন্ন বৈষম্য নিরসনে উদ্যোগ নেয়া হচ্ছে: আইন উপদেষ্টা বলেন, নিম্ন আদালতে বিচারক হিসেবে নিয়োগ পেতে গেলে অনেকগুলো পরীক্ষা দিয়ে তাকে সে নিয়োগ পেতে হয়। উচ্চ আদালতেও বিচারক নিয়োগে সেই প্রক্রিয়ার কথা ভাবা হচ্ছে। তিনি বলেন, নিম্ন আদালতের বিচারকদের বিভিন্ন বৈষম্য নিরসনে উদ্যোগ নেয়া হচ্ছে।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading