সাংবাদিক হাসিব হাসান আর নেই

সাংবাদিক হাসিব হাসান আর নেই

উত্তরদক্ষিণ। রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ১৮:১০

বিশিষ্ট সাংবাদিক ও জনপ্রিয় টিভি-উপস্থাপক এ এস এম হাসিব হাসান মারা গেছেন। তিনি পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানী ‘হামি ইন্ডাস্ট্রিজ লিমিটেডে’র ব্যবস্থাপনা পরিচালক ছিলেন । সাবেক ইমাম বাটনের নাম পরিবর্তন করে তার ছেলে ‘হামি’র নামে কোম্পানিটির নামকরণ করেন। তিনি দৈনিক উত্তরদক্ষিণের সম্পাদকীয় উপদেষ্টা’র সান্মানিক পদে ছিলেন। তিনি এনটিভি’র পুঁজিবাজার বিষয়ক জনপ্রিয় টক-শো ‘মার্কেট ওয়াচে’র উপস্থাপনা করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (২২ সেপ্টেম্বর) মাঝ রাতে ধানমন্ডিস্থ নিজ ফ্ল্যাটে তার মৃত্যু হয়।

তার মৃত্যুর কারণ সম্পর্কে হামি ইন্ডাস্ট্রিজের কোম্পানী-সচিব মো. ওসমান গণি সুনির্দিষ্টভাবে কিছু জানাতে পারেননি। হাসিব হাসানের ঘনিষ্ট এক সূত্র জানায়, সম্প্রতি শেয়ারবাজার সংশ্লিষ্ট কিছু কর্মকান্ডের অভিযোগে হামি ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাসিব হাসানকে ১ কোটি টাকা জরিমানা করেছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ নিয়ে তিনি মানসিকভাবে প্রচন্ড ভেঙ্গে পড়েন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading