সরিয়ে দেওয়া হলো বায়তুল মোকাররমের খতিবকে

সরিয়ে দেওয়া হলো বায়তুল মোকাররমের খতিবকে

উত্তরদক্ষিণ। রবিবার (২২ সেপ্টেম্বর), ২০২৪, আপডেট ২২:০০

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. রুহুল আমিনকে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে।

রবিবার (২২ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন থেকে এ সংক্রান্ত পত্র জারি করা হয়েছে।

জারিকৃত পত্রে বলা হয়েছে– বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি রুহুল আমিন তার দায়িত্ব পালনকালে মাঝে মাঝে কর্মস্থলে অনুপস্থিত থাকতেন। সর্বশেষ গত ১৯ জুলাই, ২ আগস্ট, ৯ আগস্ট, ১৬ আগস্ট, ২৩ আগস্ট শুক্রবারের জুমার নামাজে অনুপস্থিত ছিলেন তিনি। গত ২৯ আগস্ট এ নিয়ে তাকে কারণ দর্শানো হয়।

চিঠিতে বলা হয়, গত ২০ সেপ্টেম্বর জুমার নামাজ পড়াতে তার মসজিদে আগমন এবং খুতবা দেওয়ার চেষ্টাকালে এক অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হয়। এ ঘটনার পর তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। এ তদন্ত কমিটি মুফতি রুহুল আমিন ও তার অনুগত ছাত্র/বহিরাগত লোকদের দ্বারা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় সুষ্ঠুভাবে জুমার নামাজ পরিচালনার স্বার্থে তাকে দায়িত্ব থেকে অপসারণ করে একজন যোগ্য আলেমকে খতিব হিসেবে নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading