ইন্ডিয়ায় যাওয়ার প‌থে সাতক্ষীরা সীমান্তে ৩ বাংলা‌দে‌শি আটক

ইন্ডিয়ায় যাওয়ার প‌থে সাতক্ষীরা সীমান্তে ৩ বাংলা‌দে‌শি আটক

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ১৩:১১

সাতক্ষীরার বৈকারী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাওয়ার সময় তিন যুবককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরা‌তে কা‌লিয়ানী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরার ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক।

তিনি বলেন, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে সীমা‌ন্তের কালিয়ানী মন্ডলপাড়া থে‌কে ইন্ডিয়াতে যাওয়ার প্রাক্কা‌লে তিন বাংলা‌দে‌শি নাগ‌রি‌ককে আটক করা হ‌য়ে‌ছে। জিজ্ঞাসাবাদে আটককৃতরা জা‌নি‌য়ে‌ছে, ইন্ডিয়াতে চাকরির উদ্দেশ্যে তারা ইন্ডিয়ান পাচারকারী শুধা বাসকের (৪৫) মাধ্যমে ইন্ডিয়াতে প্র‌বে‌শের চেষ্টা কর‌ছিলেন। আটককৃত‌দের ব্যাগ তল্লাশী করে একটি ল্যাপটপ ও ৪টি মোবাইল ফোন উদ্ধার হ‌য়েছে।

আটককৃতরা হলেন, সাতক্ষীরা আশাশু‌নি উপ‌জেলার কামালকা‌টি গ্রা‌মের উদয় কান্তি বাহারের ছে‌লে উৎসব নারায়ণ বাহার (২৭), অরবিন্দু বাছাড়ের ছে‌লে শুভ বাহার (২৪) ও গণেশ চন্দ্র মন্ডলের ছে‌লে উত্তম মন্ডল (২০)।

এদের ম‌ধ্যে উৎসব নারায়ণ বাহারের শ্বশুরবাড়ি ইন্ডিয়ার ২৪ পরগণার পাচুরিয়া গ্রা‌মে। বর্তমানে তার স্ত্রী ইন্ডিয়াতে অবস্থান করছেন।

আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি। এ‌দি‌কে সাতক্ষীরার কলা‌রোয়ার চান্দু‌ড়িয়া সীমো‌ন্তে বি‌বি‌জি সদস্যরা পৃথক অ‌ভিযান চা‌লি‌য়ে ১৯৯ বোতল ফেন‌সি‌ডিল উদ্ধার ক‌রে‌ছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading