‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে মুখ খুললেন মৌসুমী-ওমর সানী

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে মুখ খুললেন মৌসুমী-ওমর সানী

উত্তরদক্ষিণ। রবিবার (০৩ মে) ২০২৬, আপডেট ২৩:২০

মুক্তির আগেই বিতর্কে জড়িয়েছে চিত্রনায়িকা মৌসুমী অভিনীত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। নির্মাতা হাসান জাহাঙ্গীর সিনেমাটি আগামী ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তির ঘোষণা দেওয়ার পর আপত্তি জানিয়েছেন মৌসুমী ও তার স্বামী চিত্রনায়ক ওমর সানী।

রোববার (৩ মে) সন্ধ্যায় প্রকাশিত এক ভিডিও বার্তায় ওমর সানী দাবি করেন, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ আসলে কোনো সিনেমা নয়; এটি আমেরিকায় নির্মিত একটি নাটক। তার মতে, কাজটি দর্শকের কাছে মৌসুমীর প্রচলিত ভাবমূর্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে তিনি ছবিটি মুক্তি না দেওয়ার আহ্বান জানান।

একই ভিডিওতে মৌসুমী জানান,নির্মাতার অনুরোধে তিনি আমেরিকায় একটি এক ঘণ্টার নাটকে কাজ করতে রাজি হন এবং কয়েক দফায় শুটিংও করেন। পরে নির্মাতা তাকে জানান, ফুটেজ বেশি হওয়ায় এটি টেলিছবি হিসেবে মুক্তি দেওয়া হবে এবং সে অনুযায়ী পারিশ্রমিক নিয়েও আলোচনা হয়। কিন্তু পরবর্তী সময়ে তিনি জানতে পারেন, কাজটি সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে এবং সেন্সর সনদও পেয়েছে যা তার কাছে বিস্ময়কর। মৌসুমীর অভিযোগ, তার অজান্তেই কাজটিকে অন্যভাবে উপস্থাপন করা হয়েছে এবং তাকে ‘কাটপিসের মতো ব্যবহার’ করা হয়েছে, যা তিনি অনৈতিক বলে মনে করছেন। এ ঘটনায় তিনি চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর হস্তক্ষেপ কামনা করেছেন। 

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading