ছেলের জন্মদিনে বাবা শাকিব ও মা অপু যা বললেন

ছেলের জন্মদিনে বাবা শাকিব ও মা অপু যা বললেন

উত্তরদক্ষিণ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর), ২০২৪, আপডেট ২২:৩০

টানাপোড়েনের এক পর্যায়ে এসে ঢালিউড তারকা শাকিব খান ও অপু বিশ্বাস তাঁদের সংসারজীবনের ইতি টানার খবর নিজেরাই জানিয়েছিলেন। কয়েক বছর আগে সংসারজীবনের ইতি টানা হলেও সন্তান আব্রাম খান জয়ের কারণে বাবা শাকিব খান ও মা অপু বিশ্বাসের মাঝেমধ্যে দেখাসাক্ষাৎ হয়। বিশেষ দিনেও ছেলেকে নিয়ে বাবা–মা নিজেদের অনুভূতির কথা জানান।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) শাকিব খান ও অপু বিশ্বাসের সন্তান আব্রাম খান জয়ের জন্মদিন। আজ ৮ বছর পূর্ণ হয়েছে তার। ছেলের জন্মদিনে একটি স্থিরচিত্র পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে শাকিব খান লিখেছেন, শুভ জন্মদিন আব্রাম। মনে রাখবে, যখনই তোমার প্রয়োজন পড়বে, আমাকে সব সময় পাশে পাবে। ভালোবাসি তোমায় বাবা।

এদিকে ছেলের সঙ্গে দুটি স্থিরচিত্র পোস্ট করে অপু বিশ্বাস লিখেছেন, শুভ জন্মদিন, আমার প্রাণের ধন আব্রাম খান জয়। আজ তুমি নতুন বছরে পা দিলে, আর এটা আমার জন্য একটি বিশেষ মুহূর্ত। তোমার জন্মের সেই দিনটি এখনো আমার মনে উজ্জ্বল হয়ে আছে, তোমার প্রতিটি দিন আমার জন্য আনন্দ ও ভালোবাসার উৎস হয়ে আছে।

অপু বিশ্বাস এ–ও লিখেছেন, গত দিনগুলোতে তুমি শুধু বড় হয়ে উঠোনি, বরং নিজের মেধা, সাহসিকতা আর ভালোবাসায় আমাদের সবাইকে মুগ্ধ করেছ। তোমার প্রতিটি হাসি, তোমার প্রতিটি ছোট-বড় কৃতিত্ব আমাকে গর্বিত করে। তুমি সত্যিই অনন্য, সদা হাসিখুশি এবং মমতায় পূর্ণ। তোমার আজকের এই দিনটি যেমন বিশেষ, তেমনই আমি চাই, তোমার সামনের প্রতিটি দিনই হোক আশীর্বাদে ভরপুর।

ফেসবুক পোস্টের শেষে অপু লিখেছেন, ওপরওয়ালা তোমাকে সুস্থ রাখুক এবং তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে সাফল্য দান করুক। তুমি যেন সব সময় নিজের মতো করে সুখে-শান্তিতে বড় হতে পারো, আর তোমার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ হয়। গত দিনগুলোতে আমি তোমার পাশে থেকে তোমার প্রতিটি সাফল্যে গর্বিত হয়েছি, আর তোমার যেকোনো কষ্টে তোমার পাশে দাঁড়িয়েছি। তুমি জানো, মা সব সময় তোমার পাশে আছে এবং থাকবে। তুমি আরও অনেক দূর যাবে, তোমার সাফল্য এবং আনন্দই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। মা তোমাকে অনেক ভালোবাসে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading