আন্দোলনে প্রাণহানি: আন্তর্জাতিক আদালতে অভিযোগের প্রক্রিয়া জানলেন ইউনূস

আন্দোলনে প্রাণহানি: আন্তর্জাতিক আদালতে অভিযোগের প্রক্রিয়া জানলেন ইউনূস

উত্তরদক্ষিণ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর), ২০২৪, আপডেট ২২:৪৫

জুলাই ও অগাস্টে সরকার পতন আন্দোলনের সময় প্রাণহানির ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসিতে কীভাবে অভিযোগ করা যায়, সেই প্রক্রিয়া জেনে নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আমেরিকা সফরে থাকা ইউনূসের সঙ্গে স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সাক্ষাৎ করেন আইসিসির চিফ প্রসিকিউটর করিম এ এ খান। তার কাছ থেকেই সেই আদালতে অভিযোগের প্রক্রিয়া সম্পর্কে প্রশ্ন রাখেন প্রধান উপদেষ্টা।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস এক প্রতিবেদনে লিখেছে, করিম খান বলেন, ‘বাংলাদেশ অবশ্যই হেগ-ভিত্তিক আদালতে অভিযোগ দায়ের করতে পারে’।

তবে তিনি বলেন, ‘আইসিসিতে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়েরের জন্য যথাযথ নিয়মাবলি অনুসরণ করতে হয়’।

সরকার পতন আন্দোলনে প্রাণহানির ঘটনাকে ‘গণহত্যা’ ও ‘মানবতাবিরোধী অপরাধ’ বিবেচনায় দেশেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার, যে ট্রাইব্যুনালটি গঠন করা হয়েছিল ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য।

এই ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতাদের আইনজীবী তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর করে তদন্ত সংস্থাতেও নতুন নিয়োগ দেওয়া হয়েছে। এখন ট্রাইব্যুনাল পুনর্গঠন এবং আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading