জনগণের সঙ্গে পুলিশের আর দূরত্ব থাকবে না: আইজিপি

জনগণের সঙ্গে পুলিশের আর দূরত্ব থাকবে না: আইজিপি

উত্তরদক্ষিণ। শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ২০:০৫

জনগণের সঙ্গে পুলিশের আর দূরত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগরীর দামপাড়া পুলিশ লাইনে সিএমপি কমিশনারের সম্মেলনকক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি মন্তব্য করেন।

আইজিপি বলেন, পুলিশ সত্যিকারের জনগণের সেবক হিসেবে কাজ শুরু করেছে। ৫ আগস্টের পর পুলিশকে পুনরায় কর্মক্ষম হিসেবে গড়ে তোলা হচ্ছে। তাদের মনোবল ফিরিয়ে আনা এবং কাজে ফেরানের পদক্ষেপ নেওয়া হয়েছে।

এসময় র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, সিএমপি কমিশনার হাসিব আজিজ উপস্থিত ছিলেন।

ইউডী/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading