নাসরুল্লাহ হত্যার বদলা নেওয়ার অঙ্গীকার খামেনির

নাসরুল্লাহ হত্যার বদলা নেওয়ার অঙ্গীকার খামেনির

উত্তরদক্ষিণ। শনিবার (২৮ সেপ্টেম্বর), ২০২৪, আপডেট ২৩:৫০

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি লেবাননের হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ হত্যার বদলা নেওয়ার অঙ্গীকার করেছেন এবং বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে নাসরাল্লাহর লড়াইয়ের পথ অন্যান্যরা অব্যাহত রাখবে।

মুসলিমদের ইসরায়েলকে মোকাবেলার ডাকও দিয়েছেন খামেনি। তিনি মুসলিমদেরকে লেবাননের জনগণ এবং গর্বিত হিজবুল্লাহর পাশে থেকে তাদের যা কিছু আছে তাই নিয়ে পাপীষ্ঠ (ইসরায়েল) প্রশাসনকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, শনিবার (২৮ সেপ্টেম্বর) ইসরায়েলের সেনাবাহিনী হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহ নিহত হওয়ার কথা জানানোর পরই খামেনি এক বিবৃতিতে বলেছেন, এই অঞ্চলের ভাগ্য নির্ধারিত হবে প্রতিরোধ বাহিনী দিয়ে, যার অগ্রভাগে থাকবে হিজবুল্লাহ।

রাষ্ট্রীয় টিভিতে এক বিবৃতিতে খামেনি নাসরাল্লাহর মৃত্যুতে ইরানে ৫ দিনের শোক ঘোষণা করেন। সেখানে তিনি বলেন, নাসরাল্লাহ একজন মানুষই ছিলেন না, তিনি ছিলেন একটি পথ, চিন্তার আধার। তার সেই পথ অবিচল থাকবে। শহীদের রক্ত বৃথা যাবে না।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান লেবাননের হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহ হত্যার জন্য যুক্তরাষ্ট্রকে আংশিকভাবে দায়ী করেছেন। আমেরিকা দীর্ঘদিন ধরেই ইসরায়েলকে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করে আসছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এক বিবৃতিতে তিনি বলেন, ইহুদিদের দুষ্কর্মে সহযোগিতা করার বিষয়টি আমেরিকানরা অস্বীকার করতে পারে না।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading