তদন্ত ছাড়া কাউকে গ্রেফতার করা হবে না: আইজিপি

তদন্ত ছাড়া কাউকে গ্রেফতার করা হবে না: আইজিপি

উত্তরদক্ষিণ। শনিবার (২৮ সেপ্টেম্বর), ২০২৪, আপডেট ২৩:১০

গণহারে মামলা দেয়া হচ্ছে, ভয় পাওয়ার কারণ নেই, তদন্ত ছাড়া কাউকে গ্রেফতার করা হবে না। এমন আশ্বাস দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।

আইজিপি বলেন, ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামেও ঘটনা ঘটেছে। প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবস্থা নিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যার ঘটনায় ৬ জনকে গ্রেফতার করে তাদের স্টেটমেন্টও নিয়েছি। আমরা একটা বিষয় পরিষ্কার করতে চাই, মবজাস্টিসের নামে কেউ আইন হাতে তুলে নেবেন না। পুলিশি কার্যক্রমের মাধ্যমে আমরা জনগণের আস্থা অর্জন করতে চাই। সত্যিকারে জনগণের বন্ধু হতে চায় পুলিশ।

গণহারে মামলা দেয়া হচ্ছে, ভয় পাওয়ার কারণ নেই জানিয়ে মো. ময়নুল ইসলাম আরও বলেন, সাম্প্রতিক সময়ে আরেকটি অপরাধ হচ্ছে মবজাস্টিস। মবজাস্টিসের নামে কেউ অন্যায়-অবিচার করলে তাকে কোনো ছাড় দেয়া হবে না। দেশের প্রত্যেকটি হত্যার বিচার হবে। প্রতিটি ঘটনায় নিহত ও আহতদের বিচারের জন্য তদন্ত করা হবে। মবজাস্টিসের নামে আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading