‘ম্যাডনেস’ স্ট্যাটাসে থাকা সব এনআইডি সচল হচ্ছে

‘ম্যাডনেস’ স্ট্যাটাসে থাকা সব এনআইডি সচল হচ্ছে

উত্তরদক্ষিণ। রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ১৯:৪০

সার্ভারে থাকা ম্যাডনেস (পাগল) স্ট্যাটাসে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সচল করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তালিকা চেয়েছে সংস্থাটি।

রোববার (২৯ সেপ্টেম্বর) ইসির এনআইডি শাখার সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম নির্দেশনাটি মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, বর্তমানে এনআইডি ডাটাবেইজে কিছু সংখ্যক জাতীয় পরিচয়পত্র ম্যাডনেস (পাগল) স্ট্যাটাসে রয়েছে। ভোটার নিবন্ধনের সময় ভুলক্রমে অসামর্থ্য/বিশেষ চাহিদাসম্পন্ন প্রকৃতি ‘অপ্রকৃতিস্থ’ নির্বাচন করা হয়েছিল বিধায় সেসব ভোটারের স্ট্যাটাস ম্যাডনেস হয়ে যায়। এতে বরে এই স্ট্যাটাস থাকা এ জাতীয় পরিচয়পত্রধারী নাগরিকরা সব ধরনের নাগরিক সেবা হতে বঞ্চিত হচ্ছেন।

কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) সফটওয়্যার হতে স্যাটাস: ম্যাডনেস দিয়ে সার্চ করলে উপজেলা ভিত্তিক ম্যাডনেস ভোটারদের তালিকা পাওয়া যাবে। এ তালিকা থেকে যেসব জাতীয় পরিচয়পত্র সচল করা প্রয়োজন, সেগুলো সচল করার জন্য পত্রাকারে মহাপরিচালক, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ বরাবর প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ইউডি /এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading