পাচারকৃত অর্থ ফেরাতে টাস্কফোর্স পুনর্গঠন

পাচারকৃত অর্থ ফেরাতে টাস্কফোর্স পুনর্গঠন

উত্তরদক্ষিণ। রবিবার (২৯ সেপ্টেম্বর), ২০২৪, আপডেট ২২:৪৫

পাচারকৃত সম্পদ দেশে ফেরত আনা ও ব্যবস্থাপনার লক্ষে আন্তঃসংস্থা টাস্কফোর্স পুনর্গঠন করেছে সরকার।

গত বছরের জানুয়ারিতে গঠিত এ টাস্কফোর্স পুনর্গঠনে আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সভাপতি করে ৯ সদস্যের এ টাস্কফোর্স গঠন করা হয়। গভর্নর ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, এটর্নি জেনারেলের কার্যালয়, এনবিআরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং বিএফআইইউ-এর একজন উপযুক্ত প্রতিনিধিকে টাস্কফোর্সের সদস্য করা হয়েছে।

টাস্কফোর্সের কার্যপরিধি প্রসঙ্গে প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ থেকে বিদেশে পাচারকৃত অর্থ বা সম্পদ চিহ্নিতকরণ ও তদন্তে সংশ্লিষ্ট পক্ষকে সহযোগিতা প্রদান; পাচারকৃত সম্পদ উদ্ধারে দায়েরকৃত মামলাসমূহের কার্যক্রম দ্রুত সম্পন্ন করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা চিহ্নিত করা ও তা দূরীকরণে উদ্যোগ গ্রহণ; বিদেশে পাচারকৃত সম্পদ বাংলাদেশে ফেরত আনার উদ্যোগ গ্রহণ; জব্দ বা উদ্ধারকৃত সম্পদের ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ; এ বিষয়ে সংশ্লিষ্ট দেশ, বিদেশী সংস্থার সঙ্গে যোগাযোগ, তথ্য আহরণ; এবং পাচারকৃত সম্পদ উদ্ধারে সংশ্লিষ্ট পক্ষের সক্ষমতা বৃদ্ধি ও অভ্যন্তরীণ সমন্বয় সাধন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading