চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজে আগুন
উত্তরদক্ষিণ। সোমবার (৩০ সেপ্টেম্বর), ২০২৪, আপডেট ১২:০০
চট্টগ্রাম বন্দরে নোঙর করা একটি তেলবাহী জাহাজে আগুন লেগেছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে বন্দরের ডলফিন জেটিতে বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন ‘বাংলার জ্যোতি’ নামে ওই জাহাজে আগুন লাগার এ খবর দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
বন্দর কর্তৃপক্ষের পাঠানো এ সংক্রান্ত বার্তায় বলা হয়, খবর পেয়ে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছেন।
তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
ইউডি/এবি

