নারায়ণগঞ্জে সাবেক ডিবিপ্রধান হারুনকে আসামি করে মামলা

নারায়ণগঞ্জে সাবেক ডিবিপ্রধান হারুনকে আসামি করে মামলা
DB_harun

উত্তরদক্ষিণ। সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ২০:১৫

২০২৩ সালে শাহীন আল মামুন (৪০) নামে এক ব্যক্তিকে অপহরণ করে ২ কোটি টাকা মুক্তিপণ দাবির অভিযোগে আলোচিত সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদকে প্রধান আসামি করে সিদ্ধিরগঞ্জে একটি মামলা হয়েছে। মামলায় ৭ জনের নাম উল্লেখসহ আরও ৫-৭ জনকে অজ্ঞাত রাখা হয়েছে।

ভুক্তভোগী শাহীন আল মামুন গত ২৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ কোর্টে আবেদন করলে ২৮ সেপ্টেম্বর মামলাটি রুজু হয় বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।

মামলার বাদী শাহীন আল মামুন সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের ওয়াপদা কলোনি এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে।

মামলার অন্য আসামিরা হলেন- সাবেক যুগ্ম কমিশনার ও সাবেক ডিবির সেকেন্ড ইন কমান্ড সঞ্জিত কুমার রায়, সিলেট জেলার আজিজুল রহমানের ছেলে জাকারিয়া ইফতেখার শামীম (৪৫), ঢাকা জেলার কোতোয়ালি থানার আব্দুর রহমানের ছেলে কে এম রুবেল (৪৫), ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের নূর হোসেনের ছেলে মোহাম্মদ মালেক (৪২), সিদ্ধিরগঞ্জের মৃত আব্দুল হাইয়ের ছেলে মো. মহসীন ভূঁইয়া (৫৩), নোয়াখালী জেলার মৃত ফিরোজ আহাম্মেদের ছেলে বোরহান উদ্দিন আহাম্মেদ মিঠু (৫৫)।

ওসি আল মামুন জানিয়েছেন, মামলার বিষয়ে কোর্ট থেকে আদেশ এসেছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading