গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠায় কাজ করবে ছাত্রদল: নাছির

গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠায় কাজ করবে ছাত্রদল: নাছির

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১ অক্টোবর), ২০২৪, আপডেট ২৩:৫৫

গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠা করতে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল কাজ করবে বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

মঙ্গলবার (১ অক্টোবর) বরিশালে সাংগঠনিক সফরকালে ‘রাজনীতিবিমুখ’ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে এ মন্তব্য করেন তিনি।

বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্র রাজনীতি নিয়ে কথা বলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। ছাত্র রাজনীতিকে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ছাত্রলীগ কলুষিত করেছে অভিযোগ করে নাছির বলেন, এতগুলো মানুষকে গণহত্যার পর ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি করার নৈতিক অধিকার নেই। তাদের শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করবে।

ছাত্রলীগের সমালোচনা করে ছাত্রলদ সেক্রেটারি বলেন, কলেজ পর্যায়ে শিক্ষার্থীরা ছাত্রলীগের রাজনীতিকে ছাত্ররাজনীতির মানদণ্ড হিসেবে ধরে নিয়ে রাজনীতি বিমুখ হচ্ছে।

ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ক্ষমতায় এলে একটি কল্যাণমুখী রাষ্ট্র ও গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠা করার জন্য আমরা সাধারণ শিক্ষার্থীদের হয়ে কাজ করব। ছাত্রদল অতীতের মতো সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে আস্থার সঙ্গে কাজ করবে।

ঝালকাঠি জেলা সফর শেষে তিনি আজ বরিশাল বিভাগের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের কথা শোনেন। বরিশালের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে তাদের আগামীর প্রত্যাশা জানতে চান। নারীরা রাজনীতিতে আসতে বাধা-বিপত্তি জানতে চাওয়া হয়। নারী শিক্ষার্থীদের সুস্থ ধারার ছাত্ররাজনীতি নিশ্চিতের আশ্বাস দেন ছাত্রদল সাধারণ সম্পাদক।

বিএম কলেজ, হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে রাজনীতি নিয়ে তরুণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় এবং ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতারা।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading