ডা. জুবাইদা রহমানের দণ্ডাদেশ ১ বছরের জন্য স্থগিত

ডা. জুবাইদা রহমানের দণ্ডাদেশ ১ বছরের জন্য স্থগিত

উত্তরদক্ষিণ। বুধবার (২ অক্টোবর), ২০২৪, আপডেট ২১:০০

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমানকে আদালতের দেওয়া দণ্ডাদেশ আদালতে আত্মসমর্পণপূর্বক আপীল দায়েরের শর্তে ১ বছরের জন্য স্থগিত করেছে সরকার।

বুধবার (২ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ কারা-২ শাখার উপসচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়,ডা. জুবাইদা রহমানের সাজা স্থগিতের বিষয়ে দাখিলকৃত আবেদন এবং আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মতামতের আলোকে দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, (এ্যাক্ট নং- ভি অব ১৮৯৮)- এর ধারা ৪০১(১) এ প্রদত্ত ক্ষমতাবলে মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত, ঢাকা এর মেট্রো বিশেষ মামলা নং-৩৪১/২০২২ [কাফরুল থানার মামলা নং-৫২, তারিখ-২৬/০৯/২০০৭]-এ তার বিরুদ্ধে প্রদত্ত দন্ডাদেশ বিজ্ঞ আদালতে আত্মসমর্পণপূর্বক আপীল দায়েরের শর্তে ১ বছরের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading