মজুমদারের ‘অর্থ পাচারের’ অনুসন্ধানে সিআইডি

মজুমদারের ‘অর্থ পাচারের’ অনুসন্ধানে সিআইডি

উত্তরদক্ষিণ। বুধবার (২ অক্টোবর), ২০২৪, আপডেট ২১:৩০

পোশাক রপ্তানির আড়ালে ‘মানিলন্ডারিং’এর মাধ্যমে প্রায় ৩০ লাখ ডলার আমেরিকায় পাচারের অভিযোগে নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

বুধবার (২ অক্টোবর) সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নজরুল ইসলাম মজুমদারের মালিকানাধীন নাসা গ্রুপের ফিরোজা গার্মেন্টস লিমিটেড ২০২০ সালের মার্চ থেকে ২০২৪ পর্যন্ত বিভিন্ন সময়ে ন্যাশনাল ব্যাংক লিমিটেড থেকে ১৩০টি এলসি-সেলস কন্ট্রাক্ট (বিক্রয় চুক্তি) নেয়।

পরে এর বিপরীতে আমেরিকায় পণ্য রপ্তানি করলেও নির্ধারিত সময়ের পরও রপ্তানিমূল্যের প্রায় ৩০ লাখ ডলার তারা দেশে আনেনি বলে প্রাথমিক অনুসন্ধানে ‘প্রমাণ’ পাওয়ার কথা বলেছে সিআইডি।

এছাড়া ব্রিটেনে ‘অর্থ পাচারের মাধ্যমে’ নজরুল ইসলাম মজুমদার লন্ডনের ফিলিমোর গার্ডেন এবং ব্রান্সউইক গার্ডেনে তার মেয়ে আনিকা ইসলামের নামে বাড়ি কিনেছেন বলেও অভিযোগ পেয়েছে সিআইডি।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading