উত্তর সিটির ৬৪১ স্থানে এডিসের লার্ভা শনাক্ত
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৩ অক্টোবর, ২০২৪, আপডেট ০৮:৩০
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৬৪১ স্থানে এডিসের লার্ভা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন নগর কর্তৃপক্ষ।
করপোরেশন এলাকার ৬ হাজার ৩৮২ স্থাপনা পরিদর্শন করে এ লার্ভা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে ডিএনসিসি।
উত্তর সিটির এদিনের মশক নিধন কার্যক্রমের সারমর্মে বলা হয়েছে, ৯৭৭ জন মশক কর্মী দিনব্যাপী কার্যক্রমে আরও চার হাজার ১৭২ স্থাপনা পরিষ্কার করেছে৷ যা মশার প্রজনন উপযোগী ছিল।
এসময় কাউকে জরিমানা করেনি ঢাকা উত্তর সিটি করপোরেশন। তবে ১১টি স্থাপনা মালিককে নোটিশ দেয়া হয়েছে বলে জানিয়েছে সিটি করপোরেশন।
ইউডি/কেএস

