ফের মা হতে যাচ্ছেন কোয়েল মল্লিক

ফের মা হতে যাচ্ছেন কোয়েল মল্লিক

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৪ অক্টোবর, ২০২৪, আপডেট ০৬:০০

ফের মা হতে যাচ্ছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। সবকিছু ঠিক থাকলে এটি হবে কোয়েল ও নিসপাল দম্পতির দ্বিতীয় সন্তান।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে কোয়েল মল্লিক ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, মেট্রোরেলে পাশাপাশি সিটে বসে আছেন কোয়েল মল্লিক ও নিসপাল। তাদের সামনে দাঁড়ানো এ দম্পতির পুত্র কবীর।

এ ছবির ক্যাপশনে কোয়েল মল্লিক লেখেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের পরিবার বড় হচ্ছে। খুব তাড়াতাড়ি কবীর (কোয়েলের ছেলে) বড় ভাই হতে চলেছে। আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ প্রয়োজন।’

এরপর থেকে ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই দম্পতি। অভিনেত্রী নুসরাত জাহান লেখেন, ‘অভিনন্দন।’ চিত্রনায়ক জিৎ লেখেন, ‘দারুণ। পরিবারের সবাইকে অভিনন্দন।’ শুভশ্রী গাঙ্গুলি লেখেন, ‘অভিনন্দন।’ ঋতুপর্ণা সেনগুপ্ত লেখেন, ‘অভিনন্দন। খুব আনন্দ হচ্ছে।’ এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে কমেন্ট বক্সে।

তবে কোয়েল কত দিনের অন্তঃসত্ত্বা তা জানা যায়নি। তা ছাড়া কবে নাগাদ নতুন অতিথি কোলজুড়ে আসবে সে বিষয়েও কিছু বলেননি কোয়েল।

২০১৩ সালের ১ ফেব্রুয়ারি প্রযোজক নিসপাল সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কোয়েল মল্লিক। ২০২০ সালের ৫ মে অর্থাৎ বিয়ের সাত বছর পর এ দম্পতির সংসার আলো করে আসে পুত্র কবীর।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading