বিপিএলের ড্রাফটের আগেই দেশি যারা দল পেয়েছেন ৭ ফ্র্যাঞ্চাইজিতে

বিপিএলের ড্রাফটের আগেই দেশি যারা দল পেয়েছেন ৭ ফ্র্যাঞ্চাইজিতে

উত্তরদক্ষিণ। রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, আপডেট ০৮:৩০

দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী ২৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টটির ১১তম আসর। আর ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। রাজধানীর একটি অভিজাত পাঁচতারকা হোটেলে ড্রাফটের আগে প্রাথমিকভাবে নিবন্ধনকৃত ১৮৮ দেশি ক্রিকেটারদের তালিকা ফ্র্যাঞ্চাইজিদের কাছে পাঠিয়েছে বিসিবি। এখান থেকে এরকদিন আগে সাত দলের রিটেনশন তালিকা চূড়ান্ত হয়ে গেছে। পাশাপাশি সরাসরি চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকাও ঠিক হয়ে গেছে। সবমিলিয়ে এই তালিকায় ক্রিকেটারদের সংখ্যাটা ১৮ জনের। যদিও আনুষ্ঠানিকভাবে সেই তালিকা বিসিবি প্রকাশ করেনি।

ড্রাফটে ক্রিকেটারদের ভাগ করা হয়েছে ৬ ক্যাটাগরিতে। ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন সর্বোচ্চ ৬০ লাখ টাকা। এছাড়া ক্যাটাগরি ‘বি’র ক্রিকেটাররা পাবেন ৪০ লাখ, ‘সি’ ২৫ লাখ, ‘ডি’ ২০ লাখ, ‘ই’ ১৫ এবং আর ‘এফ’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ১০ লাখ টাকা।

নতুন করে আসা তিনটি দলের রিটেনশন করার সুযোগ নেই। তারা বাদে বাকি চারটি দল দুইজন করে রিটেইন করেছে। ফরচুর বরিশাল তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে রেখে দিয়েছে। অন্যদিকে সিলেট স্ট্রাইকার্স তানজিম হাসান সাকিব ও জাকির হাসানকে রেখে দিয়েছে। বাকি দুই দলের মধ্যে খুলনা টাইগার্স নাসুম আহমেদ ও আফিফ হোসেনকে এবং রংপুর রাইডার্স নুরুল হাসান সোহান ও শেখ মেহেদী হাসানের সঙ্গে পুনরায় চুক্তিবদ্ধ হয়েছে।

নতুন তিনটি দলের রিটেনশনের সুযোগ না পেলেও সরাসরি চুক্তিতে এই ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পেরেছে। শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস মোস্তাফিজুর রহমান ও তানজিদ হাসান তামিমের সাথে সরাসরি চুক্তি করেছে। এদিকে সাকিব আল হাসানের সাথে সরাসরি চুক্তি করেছে কয়েক আসর পর বিপিএলে ফেরা চট্টগ্রাম কিংস। সাকিব ছাড়া এই দলে আছে শরিফুল ইসলাম। ফরচুন বরিশালের সাথে সরাসরি চুক্তিবদ্ধ হয়েছেন টি-টোয়েন্টির সেরা ক্রিকেটার তাওহীদ হৃদয়।

এছাড়া ৫ ক্যাটাগরিতে ৪৪০ জন ক্রিকেটার আছেন প্লেয়ার্স ড্রাফটের তালিকায়। বিদেশি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা সর্বোচ্চ ৭০ হাজার ডলার, সর্বনিম্ম ১৫ হাজার ডলার পারিশ্রমিক পাবেন। মাঝে তিনটি ক্যাটাগরি যথাক্রমে ৫০, ৩০ ও ২৫ হাজার ডলার। চট্টগ্রাম কিংসসহ বেশি কিছু দলই সরাসরি চুক্তিতে বিদেশি ক্রিকেটারদের দলে ভিড়িয়েছেন।

রিটেইন ও সরাসরি চুক্তিতে স্থানীয় ক্রিকেটাররা-
ফরচুন বরিশাল- ধরে রেখেছে: তামিম ইকবাল ও মুশফিকুর রহিম, সরাসরি চুক্তি: তাওহীদ হৃদয়

রংপুর রাইডার্স- ধরে রেখেছে: নুরুল হাসান সোহান ও শেখ মেহেদী হাসান, সরাসরি চুক্তি: মোহাম্মদ সাইফউদ্দিন

খুলনা টাইগার্স- ধরে রেখেছে: নাসুম আহমেদ ও আফিফ হোসেন, সরাসরি চুক্তি: মেহেদী হাসান মিরাজ

সিলেট স্ট্রাইকার্স- ধরে রেখেছে: তানজিম হাসান সাকিব ও জাকির হাসান, সরাসরি চুক্তি: জাকের আলী অনিক

ঢাকা ক্যাপিটালস- সরাসরি চুক্তি: মোস্তাফিজুর রহমান ও তানজিদ হাসান তামিম

দুর্বার রাজশাহী-সরাসির চুক্তি: এনামুল হক বিজয় ও জিসান আলম

চট্টগ্রাম কিংস- সরাসরি চুক্তি: সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading