সংস্কারের বিষয়ে পরামর্শ চাইলো দুদক

সংস্কারের বিষয়ে পরামর্শ চাইলো দুদক

উত্তরদক্ষিণ। সোমবার (১৪ অক্টোবর), ২০২৪, আপডেট ২৩:৪০

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে আগামী ৩০ অক্টোবরের মধ্যে সুনির্দিষ্ট পরামর্শ দিতে সকলকে আহ্বান জানিয়েছে দুদক সংস্কার কমিশন।

সোমবার (১৪ অক্টোবর) দুদক সংস্কার কমিশনের প্রধান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) র্নিবাহী পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্নীতি দমন কমিশনকে অধিকতর কার্যকর, স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃত গঠিত দুদক সংস্কার কমিশন সকলের অভিজ্ঞতালব্ধ সুনির্দিষ্ট পরামর্শ জানতে আগ্রহী।

এ বিষয়ে সুনির্দিষ্ট পরামর্শ দুদক সংস্কার কমিশনকে acc.rc2024@gmail.com ঠিকানায় ইমেইলের মাধ্যমে জানাতে সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading