ডাকের সাবেক ডিজি সুধাংশু শেখর ভদ্র গ্রেফতার

ডাকের সাবেক ডিজি সুধাংশু শেখর ভদ্র গ্রেফতার

উত্তরদক্ষিণ। বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, আপডেট ১২:১০

ডাক অধিদফতরের সাবেক মহাপরিচালক (ডিজি) শুধাংশু শেখর ভদ্রকে গ্রেফতার করা হয়েছে।

দুদকের মামলায় মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আখতারুল ইসলাম।

বুধবার (১৬ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

একটি প্রকল্পের আওতায় ১৫ কোটি টাকার সার্ভার ও ইউপিএস কেনায় অনিয়ম করার অভিযোগে গত ২০ আগস্ট সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে মামলা করে দুদক।

উল্লেখ্য, ২০২০ সালে দুর্নীতির অভিযোগে সুধাংশু শেখর ভদ্রকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। ওই সময় তাকে অপসারণের সুপারিশ করেছিল ডাক ও টেলিযোগাযোগ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading