অভিযোগ ওঠা ১২ বিচারপতিকে ডেকেছেন প্রধান বিচারপতি

অভিযোগ ওঠা ১২ বিচারপতিকে ডেকেছেন প্রধান বিচারপতি

উত্তরদক্ষিণ। বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, আপডেট ১২:৫০

দুর্নীতি ও ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠা হাইকোর্টের ১২ জন বিচারপতিকে চায়ের দাওয়াত দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ উপলক্ষে প্রধান বিচারপতির আজকের দিনের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) সুপ্রিম কোর্টের একাধিক সূত্র ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, আমন্ত্রণ পাওয়া ১২ বিচারপতির বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। তারা সাবেক ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দোসর হিসেবে কাজ করেছেন বলেও অভিযোগ রয়েছে। আজকের পর থেকে ১২ বিচারপতি বিচারিক ক্ষমতা হারাতে পারেন। অপসারণও করা হতে পারে তাদের বলে জানা গেছে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া দলবাজ বিচারপতি হিসেবে চিহ্নিতদের পদত্যাগ দাবি করে আসছে বিভিন্ন সংগঠন। এছাড়া সাধারণ আইনজীবীরাও দলবাজ বিচারপতিদের পদত্যাগ দাবি করে আসছে।

এদিকে আজ দলবাজ বিচারপতিদের পদত্যাগ দাবিতে হাইকোর্ট ঘেরাও কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading