ইন্ডিয়া-পাকিস্তান মহারণ দিয়ে সাফ শুরু কাল

ইন্ডিয়া-পাকিস্তান মহারণ দিয়ে সাফ শুরু কাল

উত্তরদক্ষিণ। বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, আপডেট ২৩:২৫

গত দুই আসরের মতো এবারও মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক নেপাল। কাঠমান্ডুতে আগামীকাল (বৃহস্পতিবার) চিরপ্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া-পাকিস্তানের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে। টুর্নামেন্ট উপলক্ষ্যে আজ বুধবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে করেছেন সাফ। এতে সাত দলের অধিনায়ক ও কোচরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সাফের বর্তমান চ্যাম্পিয়ন। এই দশরথ থেকেই ট্রফি নিয়ে দেশে ফিরেছিলেন সাবিনারা। বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন গত আসরের সর্বোচ্চ গোলদাতা ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন। এবারের লক্ষ্য সম্পর্কে আজ কাঠমান্ডুতে বলেন, ‘সাফ এমন একটা টুর্নামেন্ট। সব খেলোয়াড়ই সেরাটা দেওয়ার জন্য উদগ্রীব থাকে। আমিও নিজের সেরাটাই দেবো দলের জন্য।’

বাংলাদেশ দল গতকাল নেপালের কাঠমান্ডুতে পৌঁছেছে। কাল হোটেলেই সাঁতার কেটে রিকভারি সেশন করেছে ফুটবলাররা। আজ সকালে বল নিয়ে কাঠমান্ডুতে প্রথম অনুশীলনে নেমেছিল বাংলাদেশ। ২০ অক্টোবর প্রথম ম্যাচের আগে তারা আগের কয়েকদিন অনুশীলনে পূর্ণ মনোযোগ দিতে চায়।

আজ সংবাদ সম্মেলনে সাফে অংশগ্রহণকারী দলগুলোর কোচ-অধিনায়ক নিজেদের প্রত্যাশা ও সামর্থ্য নিয়ে কথা বলেছেন। এবারের সাফে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, ইন্ডিয়া ও পাকিস্তান। ‘বি’ গ্রুপে স্বাগতিক নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্স-আপ ২৭ অক্টোবর দুই সেমিফাইনাল খেলবে। ৩০ অক্টোবর টুর্নামেন্টের ফাইনাল।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading