৪৫৪ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ

৪৫৪ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, আপডেট ০৯:৩০

চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন আদালতে ৪৫৪ জন সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

৪৫৪ জনের মধ্যে ৩৫১ জনকে চট্টগ্রামে এবং ১০৩ জনকে সিলেটের আদালতে নিয়োগ দেওয়া হয়েছে। এদের ম‌ধ্যে সরকারি কৌঁসুলি (জিপি), অতিরিক্ত সরকারি কৌঁসুলি, সহকারী সরকারি কৌঁসুলি, পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, বিশেষ প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর র‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার আইন মন্ত্রণাল‌য়ের এক বিজ্ঞ‌প্তি‌তে এ কথা জানা‌নো হ‌য়ে‌ছে। এ‌তে বলা হয়, বুধবার (১৬ অক্টোবর) রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে এ সম্পর্কিত দুটি নিয়োগ আদেশে এসব কর্মকর্তা নি‌য়োগ দেওয়া হয়।

উপ সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত পৃথক নিয়োগ আদেশে বলা হয়, বর্ণিত দুটি জেলার জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত এবং এদের অধীন আদালতসমূহ, বিভাগীয় বিশেষ জজ আদালত এবং বিভিন্ন পর্যায়ের ট্রাইব্যুনালে পূর্বে নিয়োগকৃত সব আইন কর্মকর্তার নিয়োগাদেশ বাতিলক্রমে তাদের স্ব স্ব পদের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানপূর্বক নতুন নিয়োগ আদেশের ছকে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হলো। এই নিয়োগ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading