দেশে অতি দারিদ্র্যের হার বেড়েছে: বিবিএস’র হিসাব বলছে ভিন্ন কথা

দেশে অতি দারিদ্র্যের হার বেড়েছে: বিবিএস’র হিসাব বলছে ভিন্ন কথা

রিন্টু হাসান । শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, আপডেট ১৫:৪০

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, দেশে অতি দারিদ্র্যের হার কমেছে। ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী, দেশে অতি দারিদ্র্যের হার ৫ দশমিক ৬ শতাংশ। ২০১৬ সালে এ হার ছিল ১২ দশমিক ৯ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২২ সালের সর্বশেষ তথ্যমতে, বাংলাদেশের ১৮ দশমিক ৭ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন। তাদের মধ্যে অতি দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন ৫ দশমিক ৬ শতাংশ মানুষ। সর্বশেষ জনশুমারি অনুসারে, দেশে বর্তমানে জনসংখ্যা আছে ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার। সে হিসাবে, দেশে দরিদ্র মানুষের সংখ্যা ৩ কোটি ১৭ লাখ ৫৭ হাজার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এইচআইইএস-২০২২ এর কি ফাইন্ডিংসে দেখা যায়, কোভিড-১৯ পরবর্তী সময়ে দেশে দারিদ্র্য হ্রাসের এই চিত্র অত্যন্ত আশাব্যঞ্জক। এ ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করবে।

দারিদ্র্যের হার বের করা এই গুরুত্বপূর্ণ প্রকল্পে কারিগরি সহায়তা দিয়েছে বিশ্বব্যাংক। দারিদ্র্য পরিমাপ ও বিশ্লেষণে প্রযুক্তিগত সহায়তাও দিয়েছে সংস্থাটি। সারা দেশের ৭২০টি নমুনা এলাকায় এই জরিপ পরিচালিত হয়। প্রতিটি নমুনা এলাকা থেকে দৈবচয়নের ভিত্তিতে ২০টি করে মোট ১৪ হাজার ৪০০ খানা থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। জরিপের প্রশ্নপত্রে মোট ১০টি সেকশন রয়েছে। এই ১০টি সেকশনের তথ্য সংগ্রহের জন্য একজন তথ্য সংগ্রহকারী প্রতিটি খানায় ১০ বার ভিজিট করেন। ২০২২ জরিপে ১ জানুয়ারি ২০২২ থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর ২০২২ সময়ে অর্থাৎ এক বছর ধরে তথ্য সংগ্রহ করা হয়েছে।

বিবিএস জানায়, বাংলাদেশে দারিদ্র্য, আয়-ব্যয়, ভোগ সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য প্রদানের জন্য একটি স্বতন্ত্র জরিপ হলো এইচআইইএস। এটি আবাসন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, অভিবাসন এবং রেমিট্যান্স ইত্যাদি বিষয়েও তথ্য সরবরাহ করে। বাংলাদেশে ১৯৭৩-৭৪ সালে হাউজহোল্ট এক্সপেনডিচার সার্ভে নামে এ জরিপটি প্রথম পরিচালনা করা হয়। সর্বশেষ ১৬তম রাউন্ড হিসেবে হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেনডিচার সার্ভে নামে ২০১৬-১৭ সালে পরিচালিত হয়। ২০১৬-১৭ সালের পরে দারিদ্র্যের কোনো জরিপভিত্তিক তথ্য না থাকায় ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের সময়ে দারিদ্র্য বৃদ্ধির স্থিতিস্থাপকতার ওপর ভিত্তি করে কিছু দারিদ্র্যের প্রাক্কলন করা হয়েছে। এ অবস্থায় জরিপের মাধ্যমে হালনাগাদ দারিদ্র্য পরিসংখ্যান প্রস্তুত করা অত্যন্ত জরুরি ছিল।

বিবিএস পরিচালিত হেইজ-২০২২ জরিপে ২০২২ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছরব্যাপী সংগৃহীত রিয়েল টাইম ডেটা থেকে জাতীয় এবং বিভাগীয় পর্যায়ে দারিদ্র্যের প্রাক্কলন প্রস্তুত করা হয়। এটি ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার অধীনে দারিদ্র্য হ্রাসের অগ্রগতি পরিবীক্ষণের পাশাপাশি এসডিজি বাস্তবায়ন অগ্রগতি পরিবীক্ষণে জন্য কার্যকর ভূমিকা পালন করবে।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading