আন্দোলনে পুলিশ মৃত্যুর দায় শেখ হাসিনার: নাহিদ ইসলাম

আন্দোলনে পুলিশ মৃত্যুর দায় শেখ হাসিনার: নাহিদ ইসলাম

উত্তরদক্ষিণ। রবিবার (২০ অক্টোবর), ২০২৪, আপডেট ২৩:৪০

সরকার পতন আন্দোলনের সময় যত পুলিশ হত্যা হয়েছে তার দায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

রবিবার (২০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, আমরা শেখ হাসিনাকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছিলাম। কিন্তু তিনি তা না করে দেশে ‘রক্তের বন্যা বইয়ে দিয়েছেন’।

৫ আগস্ট দুপুর পর্যন্ত আন্দোলনকারী ছাত্র জনতার উপর স্নাইপার দিয়ে গুলি চালানোর অভিযোগ করে তিনি বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা তার সকল নেতাকর্মী এবং পুলিশ বাহিনীকে মাঠে থাকার নির্দেশ দিয়ে কাউকে না জানিয়ে দেশ থেকে পালিয়ে যায়। শেখ হাসিনার এই সিদ্ধান্তের কারণে সেদিন অনেক পুলিশ সদস্য মারা যায়। এ আন্দোলনে যত পুলিশ মারা গিয়েছে এর দায় শেখ হাসিনার।

গত ১৮ জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত আন্দোলনে সরকারি হিসাবে ৪৪ জন পুলিশকে হত্যা করা হয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ঢুকে পিটিয়ে হত্যা করা হয়েছে ১৫ জনকে।

তবে সরকার পতনের পর ধর্মঘটে যাওয়া পুলিশ সদস্যরা রাজারবাগে অবস্থান নিয়ে অনেক পুলিশ সদস্য হত্যার অভিযোগ করেছিলেন। তারা এসব হত্যার বিচার দাবি করছিলেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading