ঈদ ও পূজার ছুটি বাড়িয়ে ২০২৫ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন

ঈদ ও পূজার ছুটি বাড়িয়ে ২০২৫ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন

উত্তরদক্ষিণ। সোমবার (২১ অক্টোবর), ২০২৪, আপডেট ২৩:৫০

ঈদ ও পূজায় ছুটি বাড়িয়ে আগামী বছরের বিভিন্ন রকমের ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

সোমবার (২১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ১২ দিনের সাধারণ ছুটি ও ১৪ দিনের নির্বাহী আদেশের সরকারি ছুটির তারিখ প্রকাশ করা হয়েছে। ২৬ দিনের এই ছুটির মধ্যে সপ্তাহিক ছুটি পড়েছে নয় দিন।

এছাড়া মুসলিম পর্বে পাঁচ দিনের ঐচ্ছিক ছুটি, হিন্দু পর্বে নয় দিনের ঐচ্ছিক ছুটি, খ্রিস্টান পর্বে আট দিনের ঐচ্ছিক ছুটি, বৌদ্ধ পর্বে সাত দিনের ঐচ্ছিক ছুটি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য দুই দিনের ঐচ্ছিক ছুটি রয়েছে।

সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটির সঙ্গে একজন কর্মচারী নিজ নিজ ধর্ম অনুযায়ী অনধিক তিন দিনের ঐচ্ছিক ছুটি মিলিয়ে ভোগ করতে পারবেন। সেক্ষেত্রে পরিকল্পনা মাফিক আগেই ছুটির অনুমোদন নিতে হবে।

এর আগে উপদেষ্টা পরিষদ গত ১৭ অক্টোবর ঈদুল ফিতরে পাঁচ দিন, ঈদুল আজহায় ছয় দিন এবং দুর্গাপূজায় দুই দিন ছুটির অনুমোদন দেয়। এবার প্রজ্ঞাপন জারি করে বছরব্যাপী ছুটির তালিকা প্রকাশ করা হল। আগে দুই ঈদে তিন দিন করে এবং দুর্গাপূজায় এক দিন করে সরকারি ছুটি ছিল।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী বছরের ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতর এবং ৭ জুন শনিবার ঈদুল আজহায় এক দিন করে সাধারণ ছুটি। এর সাথে ঈদুল ফিতরের আগের দুই দিন ও পরের দুই দিন (২৯ ও ৩০ মার্চ এবং ১ ও ২ এপ্রিল) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আর ঈদুল আজহার আগের দুই দিন ও পরের তিন দিন (৫ ও ৬ জুন এবং ৮, ৯ ও ১০ জুন) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading